হেনার পরিবারকে পূবালী ব্যাংকের আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসকারীদের দোররার আঘাতে নিহত কিশোরী হেনা আক্তারের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে এক লাখ টাকা দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড।ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন গত মঙ্গলবার হেনার বাবা দরবেশ খাঁর হাতে এক লাখ টাকার ব্যাংক ড্রাফট তুলে দেন। এ ছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে হেনার ঘটনাটি দেশবাসীর সামনে তুলে ধরার পুরস্কার হিসেবে প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষকে এক লাখ টাকার ব্যাংক ড্রাফট দেন তিনি।মঙ্গলবার বেলা দুইটার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলার সভানেত্রী রওশন আরা বেগম হেনার বাবা ও মাকে নিয়ে শরীয়তপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আসেন। সালিসকারীদের দোররার আঘাতে গত ৩১ জানুয়ারি হেনার মৃত্যু হয়। ২ ফেব্রুয়ারি ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।