হেপা-বি প্রেডিকশন গেম, বিজয়ীদের হাতে পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ ২০১৮ উপলক্ষে প্রথম আলো অনলাইন পোর্টালে ইনসেপটা ভ্যাকসিন লিমিটেডের হেপা-বির (হেপাটাইটিস বি ভ্যাকসিন) সৌজন্যে প্রতিদিন প্রেডিকশন গেম অনুষ্ঠিত হয়। এই গেম চলাকালে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে দুজন করে মোট আটজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
সেই বিজয়ীদের নিয়ে গত রোববার রাজধানীর তেজগাঁওয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের হেড অফিসে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার পেয়ে বিজয়ীরা প্রথম আলো ও ইনসেপটাকে ধন্যবাদ জানান। সবশেষে সেলফি বুথে বিজয়ীদের সঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফটোসেশন করেন।
অনুষ্ঠানে প্রথম আলো ডিজিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) এহতেরাম উদ্দিন ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার ই এইচ আরেফিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।