হেফাজত আমিরকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে গতকাল বিকেলে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তাঁকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ গতকাল সন্ধ্যায় বলেন, আজগর আলী হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে আহমদ শফীকে।