হেফাজত নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিথ্যাচারে মানুষ বিভ্রান্ত হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী দাবি করেছেন, তাঁর সংগঠন নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত বেশি মিথ্যাচার হচ্ছে যে, সাধারণ মানুষ সত্য উদ্ঘাটনে চরম বিভ্রান্ত হচ্ছেন। এর ফলে অপরাধী নয়, বরং অপরাধ উদ্ঘাটনকারীরাই রাষ্ট্রীয় হয়রানির শিকার হচ্ছেন।
গতকাল শনিবার এক বিবৃতিতে আহমদ শফী এ দাবি করেন।  হেফাজতে ইসলামের নিয়ন্ত্রণ, কর্মসূচি প্রণয়ন ও নীতিনির্ধারণী বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু ব্যক্তি ও গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘৫ মে রাতের আঁধারে শাপলা চত্বরে তৌহিদি জনতার ওপর বর্বরোচিত হামলার জন্য কোনো নিরপেক্ষ তদন্ত কমিশন হয় না। অথচ, মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এ অপতৎপরতা প্রকাশ করায় তাঁদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।’