হেফাজত নেতা সাখাওয়াত জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত ৩০ অক্টোবর রাজধানী থেকে সাখাওয়াত হোসাইনকে পুলিশ গ্রেপ্তার করে। গত বছরের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের দিনে পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাঁচটি মামলার আসামি ছিলেন তিনি।