হেফাজত নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সামরিক সচিব বৈঠক করেছেন। হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হেফাজত সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন হাটহাজারী মাদ্রাসায় আসেন। তিনি শাহ শফীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাছ মাদানী, প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, হেফাজতের আমিরের একান্ত সচিব মাওলানা শফী।
বৈঠকের কথা স্বীকার করে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনউদ্দীন রুহী প্রথম আলোকে বলেন, বিরোধী দলের ঢাকা অভিমুখে যাত্রায় হেফাজতের সঙ্গে সম্পৃক্ত ধর্মভিত্তিক দলগুলো যাতে অংশগ্রহণ না করে, সে জন্য তাদের নিরুৎসাহিত করতে হেফাজতের আমিরকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব। এ অনুরোধের জবারে শাহ আহমদ শফী বলেছেন, হেফাজতের সঙ্গে থাকা ইসলামি দলগুলো বিরোধী দলের কর্মসূচিতে অংশগ্রহণ করা না-করা ওই সব দলের নিজস্ব ব্যাপার।