হেফাজত শেষ হয়ে গেছে মনে করা ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাঁরা মনে করেন হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, তাঁরা চরম ভুলের মধ্যে আছেন’ বলে উল্লেখ করেছেন সংগঠনের আমির ও চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী।গতকাল সকালে হেফাজতে ইসলামের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল বাছিরের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করতে গেলে শাহ আহমদ শফী এ কথা বলেন।হেফাজতের আমির বলেন, চাইলেই কোনো অপশক্তি হেফাজতের আন্দোলন রুখে দাঁড়াতে পারবে না। দেশের তৌহিদি জনতা ইসলাম ও নবীর দুশমনদের কখনো ছাড় দেবে না। যাঁরা হেফাজতের ১৩ দফা দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাঁরা মূলত নাস্তিকতার পক্ষ নিয়েই এই বিরোধিতা করছেন।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা শাহীনুর পাশা চৌধুরী, মুহিবুর রহমান, আলী নূর, সৈয়দ ছালিম কাসেমী প্রমুখ। বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, সারা দেশে আন্দোলনের কর্মসূচি দিতে তাঁরা হেফাজতের আমিরের প্রতি অনুরোধ করেছেন। এ সময় আহমদ শফীর সঙ্গে ছিলেন ফোরকান আহমদ, আশরাফ আলী নিজামপুরী, কারি জহিরুল হক প্রমুখ।ডিআইজির (এসবি) সাক্ষাৎ: গতকাল বিকেলে একজন গোয়েন্দা কর্মকর্তা হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করতে হাটহাজারী মাদ্রাসায় যান। রাত সাড়ে নয়টা পর্যন্ত বৈঠক চলে। তবে এত দীর্ঘ সময় কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।