হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, ‘হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে কখনোই রাজনীতিতে জড়াবে না, ভোটের রাজনীতিতে কাউকে প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন জোগাবে না।’ গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। একই সঙ্গে বিবৃতিতে সংগঠনটিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশেরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

হেফাজতের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়েছে, স্কুল পাঠ্যবই, গ্রিক দেবী থেমেসিস ও কওমি মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে সরকারের ইতিবাচক সিদ্ধান্তে রুষ্ট হয়ে সরকারকে বিভ্রান্ত করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা থেকেই গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।