প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলাম লংমার্চের নামে দেশে একটি নাটক তৈরি করেছে। এর অন্তরালে জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে। মূলত যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এ লংমার্চ। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সমাবেশে মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন। মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোতে মুক্তিযোদ্ধাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এর ফলে দেশ স্বাধীন হয়। তাই এই দিনে রাজাকারমুক্ত দেশ গড়ার শপথ নেন মুক্তিযোদ্ধারা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।