হেফাজতে ইসলামের তিন নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের কাফরুল থানার তিন নেতাকে গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজন হলেন লালবাগ শাহী মসজিদের খতিব ও মিরপুর ১৩ নম্বরের জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ এমরান মাজহারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং মিরপুর ১৪ নম্বরের জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার। তাঁদের মধ্যে আবুল বাশার হেফাজতে ইসলামের কাফরুল থানার আহ্বায়ক এবং মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক। কাফরুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।মাসুদুর রহমান জানান, ৫ মে মতিঝিল থানায় করা দুটি মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশের এক উপপরিদর্শককে হত্যার অভিযোগে করা হয়।