হেফাজতে ইসলামের দাবির বিরুদ্ধে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের দাবির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার খুলনার শিববাড়ি মোড়ে একটি সমাবেশ হয়েছে। নারীনেত্রী অলোকানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে মানবতা, গণতন্ত্র ও প্রগতিবিরোধী বলে উল্লেখ করেন। এ সময় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহামঞ্চদ আলমগীর, মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, মহিলা পরিষদের সম্পাদক রসু আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।