হেফাজতে ইসলামের নেতারা সাত বিভাগে সফরে যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকামুখী ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি সফল করতে হেফাজতে ইসলামের নেতারা সাতটি বিভাগে সফরে যাবেন। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির অধ্যক্ষ শাহ আহমদ শফি।বৈঠক সূত্রে জানা গেছে, বিভাগগুলোর সফর সফল করতে হেফাজতে ইসলাম সাতটি উপকমিটি গঠন করেছে। উপকমিটির নেতারা সূচি ঠিক করে সফরে বের হবেন। তবে রোববার থেকে সফর শুরু হচ্ছে।হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বলেন, ‘নাস্তিক’ ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।