হেফাজতে ইসলামের মহাসচিবের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। আজ দুপুরের দিকে তিনি প্রথম আলোকে বলেন, গত শনিবার অসুস্থ হয়ে পড়ায় নুরুল ইসলামকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
মীর ইদ্রিস জানান, আজ এশার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে।