হেফাজতে ইসলামের শুরা ও কার্যকরী কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের মজলিশে শুরা ও কার্যকরী কমিটি গত শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় গঠন করা হয়েছে।


কার্যকরী কমিটির প্রধান হিসেবে রয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। এ ছাড়া, মহাসচিব হিসেবে জুনায়েদ বাবুনগরীও রয়েছেন।


হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে ২২১ সদস্যের মজলিশে শুরা কমিটি এবং ৩৫ সদস্যের মজলিশে আমেলা কমিটি গঠন করা হয়েছে হেফাজতের আমিরের উপস্থিতিতে। সংগঠনের প্রয়োজনে হঠাৎ যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে মজলিশে আমেলা।