হেফাজতের অবস্থান ও তাণ্ডবের চার বছর আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান এবং রাজধানীজুড়ে তাণ্ডবের চার বছর পূর্তি হচ্ছে আজ শুক্রবার।
২০১৩ সালের এই দিনে কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থান নেয় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় মতিঝিল, পল্টনসহ আশপাশের এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালানো হয়। রাতে শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। পিছু হটেন অবস্থানকারীরা। অভিযানে ও দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।