হেফাজতের ইফতার আয়োজনে পুলিশি বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ইফতার অনুষ্ঠানে পুলিশ বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী।গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাসেমী এ অভিযোগ করেন। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর ইমপেরিয়াল হোটেলে এই ইফতারের আয়োজনের কথা রয়েছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনে অপারগতা জানিয়েছে।বিবৃতিতে নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা ইফতার মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ওলামায়ে কেরামসহ সুধীজনদের দাওয়াত দিয়েছি। কিন্তু শেষ মুহূর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আমাদের বলা হচ্ছে, এ বিষয়ে সরকারের নিষেধ রয়েছে।’যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।