প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হেফাজতে ইসলামের কর্মকাণ্ড ও কওমি মাদ্রাসাগুলোর প্রতি নজরদারি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে এই সভা হয়।সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম বলেন, হেফাজতে ইসলামের নামে যাঁরা অরাজকতা করেছেন তাঁরা ইসলামের শত্রু। তাঁদের কর্মকাণ্ড যেন আর বৃদ্ধি না পায় সেদিকে সবার লক্ষ রাখতে হবে।