হেফাজতের দাবি পূরণ করে হাসিমুখে ফেরত পাঠানো হবে: খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের কর্মীদের ‘কোরবানি’ ব্যর্থ হতে পারে না। একদিন হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ঢাকায় এনে, তাঁদের দাবি পূরণ করে হাসিমুখে ফেরত পাঠানো হবে।

হেফাজতে ইসলামের নিহত কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় ১৮ দল আয়োজিত গায়েবানা জানাজার আগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই জানাজায় অংশ নেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।

সাদেক হোসেন বলেন, কত নেতা-কর্মী নিহত হয়েছেন, ক্ষমতায় গেলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তা বের করবে বিএনপি।

জোটের এই কর্মসূচিতে যোগ দিয়ে তিন দিনের মধ্যে ‘হত্যাকাণ্ড’ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও কর্মসূচিতে অংশ নেন।