হেফাজতের ন্যায়সংগত দাবি মানা উচিত: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতি বিবেচনায় নিয়ে হেফাজতে ইসলামের ন্যায়সংগত দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল শনিবার এক বিবৃতিতে এরশাদ বলেন, পবিত্র ইসলাম ও মহানবী (সা.)-এর প্রশ্নে হেফাজতের দাবির প্রতি আগেও জাতীয় পার্টির পূর্ণ সমর্থন ছিল, এখনো আছে।হেফাজতে ইসলামের আজকের ঢাকা অবরোধ কর্মসূচির উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমার বিশ্বাস, হেফাজতে ইসলামের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমার দলের নেতা-কর্মীরাও তাদের সহযোগিতা করবেন। আশা করি, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সরকারও সহযোগিতা করবে।’