হেফাজতের পাঁচ দফা কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের জরুরি সভায় পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণজাগরণ সৃষ্টির জন্য এসব কর্মসূচি হাতে নেওয়া হয়। ২৪ জুন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়।পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: ১. রমজানের পর জিলকদ মাসের প্রথম সপ্তাহে সারা দেশে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠান, ২. প্রতিটি জেলা-উপজেলা, গ্রামেগঞ্জে আলোচনা সভা, সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন, ৩. ২০ রমজান এতেকাফের আগে প্রত্যেক শাখা ও ইউনিটে ইফতার মাহফিলের আয়োজন, ৪. মহানগর ও জেলা-উপজেলায় কমিটি গঠন এবং পূর্বগঠিত কমিটিগুলোর তালিকা হাটহাজারী কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো, ৫. জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের পর সারা দেশে শানে রেসালাত মহাসমাবেশের আয়োজন। হাটহাজারী দারুল উলুম মিলনায়তনে আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন আল্লামা শাহ আহমদ শফী। সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির আবদুল মালেক হালিম, হাফেজ শামসুল আলম, মুহাম্মদ ইদরিস, সালাহুদ্দিন নানুপুরী প্রমুখ।হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহকারী সদস্যসচিব আল্লামা আজিজুল হকের ছেলে মামুনুল হক, লালবাগ শাহি মসজিদের খতিব মুফতি ইমরান মাজহারীসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন আল্লামা শফী।