হেফাজতের বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঐতিহ্য বিনষ্ট ও সরকারি জায়গায় নির্মিত মসজিদ ভাঙার অভিযোগ তুলে এর প্রতিবাদে গতকাল রোববার বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।
গতকাল দুপুরে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির মিছিলটি শুরু হয়। পল্টন ও দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে আবারও বায়তুল মোকাররম ফটকের সামনে এসে মিছিল শেষ হয়। সেখানে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তৃতা করেন। তাঁরা এ বছর ইসলামিক ফাউন্ডেশনের কোরবানির জায়গা নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ ছাড়া সরকারি জায়গা উচ্ছেদের নামে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করে বক্তারা এসবের প্রতিবাদ জানান।