হেফাজতের বিক্ষোভ মিছিল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে বলে সংগঠন থেকে জানানো হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলামের সভায় এ সিদ্ধান্ত হয়।’ বিক্ষোভ মিছিল স্থগিতের কারণ জানতে চাইলে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমাদের আমির সংঘাত এড়িয়ে শান্তির পথ অবলম্বন করতে বলেছেন। তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে।’