হেফাজতে ইসলাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, হেফাজতের মতো কোনো অসংগঠিত সংগঠনকে সরকার গুরুত্ব দেয় না। গতকাল শনিবার চাঁদপুরের কচুয়া ডাকবাংলো সংলগ্ন মসজিদের নবনির্মিত মার্কেট উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে এবং যেসব কথার মধ্য দিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী সম্প্রদায়কে তেঁতুলের সঙ্গে তুলনা করা হয়েছে, তাঁদের তেঁতুলতলায় বাস করতে দেন। মুসলমানদের মেলায়, মানুষের মেলায় আসার কোনো পথ রাখবেন না। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী উপজেলার আটমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেঞ্চদ সুমন প্রমুখ।