হেফাজতের শত শত কর্মীর লাশ গুমের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের শাপলা চত্বরে গত রোববার রাতে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত শত শত কর্মীর লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল সোমবার দুপুরে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির নেতারা সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। তাঁরা দাবি করেন, এ ঘটনা একাত্তরের ২৫ মার্চের কালরাতের পুনরাবৃত্তি ও স্বাধীনতাযুদ্ধের ভয়াবহ মানবতাবিরোধী অপরাধকেও হার মানায়। এটা ভারতে জালিয়ানওয়ালাবাগ হত্যার চেয়েও ভয়াবহ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি অভিযোগ করেন, শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া ও ঢাকার প্রবেশপথগুলোতে হেফাজতের কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা সংঘটিত করেছে। হাজার হাজার নিরীহ ও ধর্মপ্রাণ আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে। শত শত লাশ গুম করা হয়েছে।এম কে আনোয়ার আরও অভিযোগ করেন, গতকাল সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা পুলিশ, র‌্যাব ও বিজিবির সহায়তায় ২৫ জন নিরীহ ছাত্রকে এবং বাগেরহাটে বিএনপির ১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। তিনি রোববার হেফাজতের সহিংসতার সময় শাপলা চত্বর ও বায়তুল মোকাররম মসজিদ এবং আশপাশের এলাকায় ভাঙচুর, ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগের ঘটনার জন্য দেবাশীষ নামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দায়ী করেন।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, দেশে এখন যে ভয়াবহ অরাজকতা চলছে, তার জন্য দায়ী গণজাগরণ মঞ্চ। সরকার গণজাগরণ মঞ্চ ভেঙে দিয়ে প্রমাণ করেছে, বিএনপির বক্তব্য সঠিক ছিল।সামনে বসা নিয়ে বাগিবতণ্ডা: সংবাদ সম্মেলনে সামনের দিকের চেয়ারে বসা নিয়ে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।