হেফাজতের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণ এবং নেতা-কর্মীদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ শাখা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু সড়কের ডিআইটি রাস্তার ওপর নারায়ণগঞ্জ শাখার আমির আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর হেফাজতের নেতা ফেরদাউসুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। আবদুল আউয়াল বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে একের পর এক মূর্তি স্থাপন করে চলছে। দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক মূর্তি স্থাপন করেছে। তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণ করে সেখানে কোনো শরিফের রেহাল খচিত ভাস্কর্য স্থাপন করার দাবি জানান।