হেফাজতের সমাবেশের ঘটনা জানাতে বিচারিক কমিশন চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে কী ঘটেছিল, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন।আবেদনে চলতি মাসের ৫ ও ৬ তারিখে শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত পাঁচ বিচারপতির সমন্বয়ে কমিশন গঠনে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ ও আইনসচিব এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।রিটে ৫ ও ৬ মে রাতে মতিঝিল শাপলা চত্বরে কী ঘটেছিল, তা তদন্তে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারিক কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।এ ছাড়া ফুটপাতের হকারসহ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীদের প্রতি নির্দেশনার আরজিও রয়েছে। পরে ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে জানান, বুধবার আবেদনটি শুনানির জন্য আদালতে দাখিল করা হবে।