হেফাজতের হরতাল স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশে বৃহত্তর চট্টগ্রামে কাল রোববার সকাল-সন্ধ্যার হরতাল স্থগিত করা হয়েছে।
দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের জানমালের কথা বিবেচনা করে এ হরতাল স্থগিত করা হয়েছে বলে হেফাজতের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।