হেফাজতের ১৩ দফা বাংলাদেশের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির সব কটিই বাংলাদেশের মূল আদর্শ ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক। দাবিগুলো বাংলাদেশের অগ্রযাত্রাকে স্থবির করে দেওয়ার একটি কুৎসিত প্রয়াস।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের ৪০০ শিক্ষক গতকাল সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন। একই সঙ্গে সংগঠনটির দাবির কাছে নতিস্বীকার না করে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।নীল দলের আহ্বায়ক এস এম ইমামুল হকের সই করা ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, জামায়াত-বিএনপির ছত্রচ্ছায়ায় হেফাজতে ইসলাম যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাসের ওপর আঘাত হেনে বাংলাদেশকে মধ্যযুগীয় রীতিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংশ্লিষ্টতার বিষয়টির সমালোচনা করা হয়।