হেফাজতের ৪০ কর্মী দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের ৪০ জন কর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতের ২০ জন কর্মীর সাত দিন করে রিমান্ড চায় রমনা থানার পুলিশ। একই ধারায় অন্য ২০ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানার পুলিশ।
শুনানি শেষে ৪০ জনের প্রত্যেকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত রোববার হেফাজতের এই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।