হেফাজুলের চিকিৎসাচলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর বাক্ ও মানসিক প্রতিবন্ধী হেফাজুলের চিকিৎসা চলছে। তাঁর মা আমিনা বেওয়ার (৫০) নামে খোলা ব্যাংক হিসাবে এখন জমা আছে দুই লাখ ১৬ হাজার টাকা। সর্বশেষ বোস্টন থেকে প্রবাসীদের পাঠানো এক লাখ সাত হাজার ৮০০ টাকা জমা হয়েছে।
নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী গ্রামের ভূমিহীন স্বামীহারা আমিনা বেওয়ার একমাত্র প্রতিবন্ধী ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রতিদিন ঝিয়ের কাজে বের হন। দিন শেষে যা পান, তা-ই নিয়ে বাড়ি ফিরে ছেলের সঙ্গে ভাগাভাগি করে খেয়ে ঘুমিয়ে পড়েন।
এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি প্রথম আলোয় ‘অমানবিক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রথম আলোর দেশ-বিদেশের অসংখ্য পাঠক পড়ে পরিবারটিকে আর্থিক সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।