হেমন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অঞ্জলিকা সাহিত্য পত্রিকার আয়োজনে হেমন্ত উৎসব উদ্যাপন করা হয়েছে। সংগঠনের সভাপতি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ রাকিবুল ইসলাম, বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম, সাহিত্যিক আনোয়ারুল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক এ বি এম রমজান আলী, কবি মাহবুবুল ইসলাম, সাহিত্যিক মহফিল হক প্রমুখ আলোচনা করেন। পরে জেলার কবি-সাহিত্যিকেরা হেমন্তের ওপর স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। নিজস্ব প্রতিবেদক, রংপুর