হেমন্তের জাফলং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন এলাকা জাফলং। পাহাড়-নদের সবুজ প্রকৃতির সেই জাফলং ষড়্ঋতুর বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। হেমন্তের এ সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপার স্বাদ। সম্প্রতি ছবিগুলো তুলেছেন সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ।

.
.

জাফলংয়ে পিয়াইন নদের স্রোত।

.
.

জাফলংয়ের সোনাটিলা থেকে এ রকম দেখা যায় মেঘালয় পাহাড়ের কোলে ডাউকি এলাকা।

.
.

এই হেমন্তে কমে যাচ্ছে পিয়াইন নদের পানি।

.
.

বন-পাহাড়ের নিচে নদের বুকে জেগে উঠেছে বিশাল চর।

.
.

কিছুদিন আগেও নদ থেকে পাথর তোলা হতো। এখন বন্ধ। এ কারণে নদের পাশে পড়ে আছে পাথরশ্রমিকদের বারকি নৌকা।

.
.

পানি কমে যাওয়া নদের পাড়ে বসেছে অস্থায়ী দোকান।

.
.

সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে বারকি নৌকা।

.
.

বল্লাঘাটে রাখা এই নৌকায় করেই ভ্রমণপিপাসুরা দেখে নিতে পারবেন জাফলংয়ের অপার সৌন্দর্য।

.
.

জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকেরা।

.
.

নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি।