হেমাঙ্গ বিশ্বাসের জন্মশত বার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার বিশিষ্ট গণসংগীতশিল্পী ও সংগঠক হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান করেছে সংস্কৃতি সংগঠন ‘সমগীত’।শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে ‘সমগীত’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বজিৎ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জোনায়েদ সাকি, আহমেদ বাবলু ও অমল আকাশ।