হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের গণসাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎতুল্য হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেটে আজ শুক্রবার বর্ণাঢ্য কর্মসূচি পালিত হবে। নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেলে কর্মসূচি শুরু হবে। হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমাম জানান, শুরুতেই আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।