হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে ১৪ (কাল শুক্রবার) ও ২১ ডিসেম্বর সিলেটে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে হেমাঙ্গ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকগ্রন্থ প্রকাশনা প্রভৃতি।আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টায় সিলেট শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হেমাঙ্গ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, হেমাঙ্গ বিশ্বাসের ওপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনার পরপরই দুই ভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাঁরা জানান, প্রতিযোগিতার বিষয় হেমাঙ্গ বিশ্বাসের প্রতিকৃতি অঙ্কন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘ক’ এবং একাদশ থেকে তদূর্ধ্ব শ্রেণী পর্যন্ত ‘খ’—এই দুই গ্রুপে প্রতিযোগিতা হবে। এর মধ্যে ‘ক’ গ্রুপের মাধ্যম জলরং এবং ‘খ’ গ্রুপের মাধ্যম পেনসিল স্কেচ। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আজ বৃহস্পতিবারের মধ্যে শিল্পকলা একাডেমীতে নাম তালিকাভুক্ত করতে হবে এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে অঙ্কনসামগ্রীসহ শিল্পকলা একাডেমীতে উপস্থিত থাকতে হবে।হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমাম জানান, ২১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে রয়েছে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, স্মারকসংকলন প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।