হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরোইন বিক্রির দায়ে কিশোরগঞ্জে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জি এম আল মাসুদ গতকাল বুধবার এ রায় দেন।

দণ্ড পাওয়া ওই নারীর নাম মনোয়ারা বেগম (৩৭)। তিনি ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. অহিদ মিয়ার স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ জানুয়ারি হেরোইন বিক্রির খবর পেয়ে ভৈরব থানার পুলিশ লক্ষ্মীপুর গ্রামের অহিদ মিয়ার বাড়িতে অভিযান চালায়।