হেরোইন রাখায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে হেরোইন রাখার দায়ে আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও
এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ রায় দেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ২০০৬ সালের ২৫ নভেম্বর নগরের কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ আবদুল মান্নানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় করা মামলায় পরের বছরের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।