প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে একটি বাসে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স। গতকাল বুধবার সকালে নগরের সিটি গেট এলাকায় একটি বাসে এই অভিযান চালানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের মেজর সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকা থেকে চট্টগ্রামে প্রবেশ করার সময় বাসটির ভেতরে যাত্রীদের ব্যাগ রাখার স্থান থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। হেরোইনের দায়িত্ব কেউ স্বীকার করেনি। সূত্র জানায়, এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে দুপুরের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম