হেরোইন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের রাজু শেখের ঘরের আলমারি থেকে গত রোববার প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় হেরোইন রাখার অভিযোগে পুলিশ রাজু শেখ এবং তাঁর দুই সহযোগী কুমিল্লার ছোট বিষ্ণুপাড় গ্রামের ওমর ফারুক ও ঢাকার বাড্ডা এলাকার সুমন রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।