হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজিপাড়া এলাকার জোহরা ফিলিং স্টেশনের পাশ থেকে তাঁদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার ঘোষপাড়া এলাকার শাহারিয়ার মাহামুদ রাসেল (৩০) ও কাজীপাড়া এলাকার রাজিব হোসেন আকাশ (২৮)। বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান বলেন, রাসেল ও আকাশ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। যশোর প্রতিনিধি