হেরোইন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারসংলগ্ন এনায়েত আলীর বাড়ির পাশ থেকে গত শুক্রবার দিবাগত রাতে আধা কেজি হেরোইনসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাবের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামের সেকেন্দার আলী মোল্লা, মিঠাপুকুর গ্রামের মো. মাহিদুল ইসলাম ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাজীব মোল্লা। অভিযানে নেতৃত্ব দানকারী র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. উয়ালী-য়ুর-রশিদ বলেন, ক্রেতা সেজে র্যাব সেখানে অভিযান চালায়।