হেরোইন-গাঁজা উদ্ধারের ঘটনায় আরও গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সুইপার কলোনি এলাকা থেকে হেরোইন-গাঁজা উদ্ধারের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। র্যাব গত রোববার ওই এলাকা থেকে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃতরা হলেন ওই কলোনি এলাকার গোপী লালের ছেলে মহারাজ (২৮) ও মৃত মতি লালের ছেলে রাজীব লাল (২৭)। এর আগে গত রোববার আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল দুপুরে কলোনি এলাকা থেকে মহারাজ ও রাজীব লালকে গ্রেপ্তার করা হয়।