হেরোইন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকার যাত্রীছাউনি থেকে গতকাল বৃহস্পতিবার ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, ধামরাইয়ের শিরিন আক্তার (৩০), বাদল আহমেদ (২৬) ও আক্তার (২৬)। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিমুদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে ওই তিনজনকে যাত্রীছাউনিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে প্রায় দুই লাখ টাকা মূল্যের ওই হেরোইন উদ্ধার করা হয়। ওই তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়।