হেরোইন পাচারের দায়ে তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইন পাচার মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা জজ আদালতের বিচারক লায়লা সালমা বানু এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার দীঘিরপাড় গ্রামের আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম এবং একই জেলার খড়কি চাকড়া গ্রামের ফজলুর রহমান।