প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইনের ১০টি প্যাকেট রশি দিয়ে শরীরে বেঁধে ঢাকাগামী ট্রেনে ওঠার সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সকাল সাতটার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে তাঁকে আটক করা হয়। ওই নারীর নাম মেরিনা খাতুন (৪৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামে। র্যাব-৫-এর এএসপি আবুবকর সিদ্দিক জানান, কেউ যাতে সন্দেহ না করে, সে জন্য মেরিনা খাতুন তাঁর ছয় বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়েছিলেন। ঢাকাগামী ট্রেনে ওঠার সময় তাঁকে দেখে সন্দেহ হয়। তারপর র্যাবের নারী সদস্যদের দিয়ে তাঁর শরীর তল্লাশি করে হেরোইনের ১০টি প্যাকেট পাওয়া যায়।