হেরোইনসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে গতকাল শনিবার হেরোইনসহ শরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি গ্রামের পচু শেখের ছেলে। মেহেরপুর ডিবি বলছে, শরিফুল নিজ বাড়ির সামনে হেরোইন বেচাকেনা করছেন, গোপন সূত্রে এ খবর পায় তারা। ডিবির একটি দল গতকাল সকাল ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় শরিফুলের কাছে ৭ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক শরিফুলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি এর আগে পুলিশের হাতে একাধিকবার আটকও হন। মেহেরপুর সংবাদদাতা