হেরোইনসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে ৫০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম শাহ জামাল (৩৫)। তাঁর গ্রামের বাড়ি যশোরে বলে জানা গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, শাহ জামাল বেনাপোল থেকে চট্টগ্রামে হেরোইন নিয়ে আসেন। ভারত থেকে এগুলো বাংলাদেশে পাচার হয়ে আসে বলে শাহ জামাল স্বীকার করেছেন।