হেরোইনসহ ছয় নাইজেরীয় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থেকে প্রায় আড়াই কেজি হেরোইনসহ ছয় নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যব)। র্যবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে র্যব-১ উত্তরা ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের এক বাসায় অভিযান চালায়। এ সময় দুই কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: এমেকা (৩২), কসমস (৩৮), চুকুউএমেকা স্যামুয়েল (২৭), একানা (৩০), ম্যাক (৩৪) ও সেলে ইকিন্না (৩৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নাইজেরিয়ার নাগরিক। তাঁরা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।