হেরোইনে আসক্ত তরুণকে পুলিশে দিলেন বড় ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হেরোইনের টাকা জোগাড় করতে গিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে প্রতি রাতে চুরি করতে যায়। স্ত্রী-সন্তানদের খবর নেয় না। তার উপদ্রবে সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। তাই বাধ্য হয়ে আবারও পুলিশে সোপর্দ করেছি।’ হেরোইনে আসক্ত ছোট ভাই ফরুক মিয়াকে (৩৮) তৃতীয়বারের মতো পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন জগন্নাথপুর পৌর শহরের দীঘিরপাড়ের আবদুল জলিল।