হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সে নতুন ডিন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রধান জি ইউ আহসান স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির সদস্যের মনোনয়নও পেয়েছেন। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আঞ্চলিক কাঠামো শক্তিশালীকরণ এবং গবেষণাকর্ম পরিকল্পনা নির্ধারণী আন্তদেশীয় সভায় তাঁকে আঞ্চলিক পরিচালকের অস্থায়ী উপদেষ্টা হিসেবে তিনি আমন্ত্রিত হন। বিজ্ঞপ্তি।